কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পিরোজপুরে নানা আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালী ও আলোজনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি শোক র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য এ্যাড আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সদস্য আহসানুল কবির লীন, পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহিদ, পৌর বিএনপির সদস্য সচিব ছরোয়ার হোসেন হাওলাদার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো: তৌহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. রহিমা আক্তার হাসি, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ নেতৃবৃন্দ। ‎‎আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি। ‎‎আলোচনা সভা শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব মিরাজ মোল্লা দোয়া মাহফিল পরিচালনা করেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জেলা বিএনপি কার্যালয়ে ৭ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং সকাল ৮ টায় কোরআনখানী খতম করা হয়।
Tag
আরও খবর