কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

একজন ফিজিওথেরাপি চিকিৎসককে কেন হাতকড়া পরানো হল? -ডাঃ সাইফুল

ঢাকার উত্তরার স্বনামধন্য ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম চলমান ঘটনার প্রতিক্রিয়ায় বলেন " ফিজিওথেরাপিস্টদের জন্য বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল ( বি আর সি ) রয়েছে । এছাড়া ফিজিওথেরাপিস্টদের জন্য আন্তজার্তিক কর্নধার  ওয়াল্ড ফিজিওথেরাপি এর অনুমোদিত সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন রয়েছে । এদেরকে বাদ দিয়ে বিএমডিসি কিভাবে একজন ফিজিওথেরাপিস্টদের চেম্বারে যায় , তাদের এই সাহস কে দিয়েছে ?


আমরা যদি তাদের এই অন্যায় এবং  অপমানের প্রতিশোধ হিসেবে তাদেরকে ধরে নিয়ে এসে  জেলে দিয়ে আসি , সেটা কেমন হয় ?   কিভাবে একজন ম্যাজস্ট্রেট একজন প্রফেশনালকে কোন প্রুভেন ক্রাইম ছাড়া  হাতকড়া পরিয়ে জেলে পাঠাতে পারে ? সে কি কারো ক্ষতি করেছে ? এমন প্রমান কি ম্যাজস্ট্রেট আর ওই সিভিল সার্জন  দেখাতে পারবেন ? যদি দেখাতে না পারেন , তাহলে আপনাদেরকেও জেলে যেতে হবে । এই দেশ আর আইন আপনাদের বাপ জাদার সম্পত্তি  নয় , এই দেশ সবার ।আইন পাওয়ার ক্ষেত্রে সব মানুষের সম অধিকার  রয়েছে।  

একজন ফিজিওথেরাপিস্ট এমনি এমনি হওয়া যায় না ।  ফিজিওথেরাপিতে  গ্রাজুয়েশন শেষ করতে  বর্তমানে ৬-৭  বছর  লাগে ।  এর পর উচ্চশিক্ষা নিতে আরোও অনেক বছর । এইভাবে একজন প্রফেশনালকে হ্যান্ডকাফ পরানো , জেলে নেওয়া এবং তার পরিবার সমাজের কাছে ছোট করা মানে তাকে মেরে ফেলা । দেশবাসির কাছে আমরা এর যথোপযুক্ত  বিচার চাই ।

বিএমডিসির  আইন অনুযায়ী কোনভাবেই আপনি কোন ফিজিওথেরাপিস্টকে হয়য়ানি করতে পারেন না। কারণ ফিজিওথেরাপিস্টদের জন্য আলাদা কাউন্সিল বি আরসি  আছে। ফিজিওথেরাপিস্ট অন্যায়  করলে বিআরসি কাউন্সিল অনুযায়ী বিচার করতে পারেন। ব্রাহ্মণ বাড়িয়ার ঘটনা অত্যান্ত নিন্দনীয় ঘটনা। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমডিসির পরোচনায় একটা প্রফেশন এবং প্রফেশনালকে যেইভাবে অপমান করেছেন। এটা ক্ষমার অযোগ্য।  উনার ম্যাজিস্ট্রেট হওয়ার কোন যোগ্যতাই নেই।  ভ্রাম্যমাণ আদালতের ভুয়া এই অভিযানে এই ম্যাজিস্ট্রেটের হীন অজ্ঞতা ঘৃন্যভাবে উঠে আসছে।  এই ম্যাজিস্ট্রেটকে  তার অপরাধের শাস্তি হিসেবে জেল এবং জরিমানা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।


Tag
আরও খবর