কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রায়পুরে ২নং উঃ চরবংশী ইউনিয়ন সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির (রেজিঃ নং এস-১২০৬৮) তিন দফা দাবী বাস্তবায়ন ও “শিক্ষকের মর্যাদার জয় হোক” স্লোগানকে সামনে রেখে রায়পুর উপজেলার ২নং উঃ চরবংশী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কাউন্সিলে মো. ফিরোজ আলম (ঘাসিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়) সভাপতি, মো. জুবায়ের হোসেন (সিকদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়) সাধারণ সম্পাদক এবং রাজিয়া সুলতানা লিয়া (২নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয়) সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আ. ছোবহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন ফাতেমা খানম (প্রধান শিক্ষক, মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোবারক হোসেন রোমান, জাহাঙ্গীর হোসাইন (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), ফারুক বেপারি ও মিয়া মো. রুবেল (ঘাসিয়ারচর সপ্রাবি) প্রমুখ।


সভাপতিত্ব করেন মুজাহিদুল ইসলাম (সহকারী শিক্ষক, চরবংশী মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

কমিটি গঠনে অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করায় মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক নেতারা। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিন দফা দাবী বাস্তবায়নে নবগঠিত ২নং উঃ চরবংশী ইউনিয়ন কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।
Tag
আরও খবর