কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আখতার হোসেন খান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ফলাফল প্রকাশের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও অভিভাবকদের সচেতন অংশগ্রহণই একটি আলোকিত প্রজন্ম গঠনের মূল চাবিকাঠি।

Tag
আরও খবর