চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিক ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। শনিবার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারীদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারের পক্ষ থেকে ভিজিএফের এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় উপকারভোগীরা চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
১০ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে
৩৪ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৬ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪৬ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫৩ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে