রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
গতকাল উপজেলার উত্তর কেরোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কেরোয়া এলাকার শাহ আলম পাটওয়ারির মেয়ে নাজমার সঙ্গে উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মোক্তার হোসেনের বিয়ে অনুষ্ঠিত হয়। ৩ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা খাবার খেতে বসলে হঠাৎ খাবার নিয়ে প্রশ্ন তোলেন বরের বড় ভাই। এ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেলেও তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর বিয়ে বাড়িতে উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে গেলে, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
৩ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে