রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ, চুরি ও নানা ধরনের হয়রানি-অত্যাচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বটতলা এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আলমগীর নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম ও হয়রানির সঙ্গে জড়িত। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযুক্ত আলমগীরকে দ্রুত গ্রেফতার করে তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা উদঘাটন এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় স্থানীয়রা বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত আলমগীরকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৩ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে