লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের উদ্যোগে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফারুক শেখের গোডাউন এবং ইউনিয়নের আরও দুটি সারের দোকান পরিদর্শন ও তল্লাশি করা হয়।
তিনটি সারের দোকান ও এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সারের মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে কোনো অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৪ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে