চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ এবং প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির যৌথ উদ্যোগে একাদশ ও ডিপ্লোমা ১ম বর্ষের শিক্ষার্থীদের 'নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সার্বিক আয়োজনে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।  

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।  

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী বলেন, কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আধুনিক তথ্যপ্রযুক্তি, বিজ্ঞানমনস্ক চিন্তা ও নৈতিক মূল্যবোধে বলীয়ান হয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি তরুণ প্রজন্মকে উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত হিসেবে আত্মনিয়োগ করার জোরালো আহ্বান জানান। এছাড়া তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকীর শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।  

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের তাগিদ দেন।  

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী মো. নূর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার এবং রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।  

অনুষ্ঠানে ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কাজী হাজানুজ্জামান-আজিজুল্যা মাদ্রাসার মুহতামিম মো. ফারুক হোসেন এবং কে এফ এস সি শিশুকাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  

Tag
আরও খবর






শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২০ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে