কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রায়পুরার বাঁশগাড়িতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ যুবক

রায়পুরা থানার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে আবারো দুই পক্ষের বন্ধুক যুদ্ধ, গুলিবিদ্ধ হয়ে নিহত এক যুবক। দুই পক্ষের সংঘর্ষের সময় বাঁশগাড়ি হাই স্কুল সংলগ্ন রাস্তায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে নিহত।


নিহতের বাড়ি বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দী গ্রামে। সে চান্দেরকান্দী গ্রামের হানিফ মিয়ার ছেলে। আজ বিকেল আনুমানিক বিকেল ৫ টার দিকে আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে এখন পর্যন্ত ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্বাচন কে কেন্দ্র করে আশরাফুল হক ও রাতুল হাসানের সমর্থকদের মধ্য গত কয়েক বছরে অনেকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, এসব সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়েছে।আশরাফুল হক সাবেক চেয়ারম্যান । গত ৩ ডিসেম্বর মির্জার্চর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক কে গুলি করে হত্যা করা হয়। সেদিনের সংঘর্ষের পর এলাকা ছাড়া হয় আশরাফুল হকের সমর্থকরা।


আজ বিকেলে হঠাৎ করে আশরাফুল হকের সমর্থকরা বন্ধুক দেশীয় অস্ত্র সহ এলাকায় প্রবেশ করলে, রাতুল হাসানের সমর্থকরা অস্ত্র নিয়ে প্রতিরোধ করে। তখন দুই পক্ষের মধ্যে বন্ধুক যোদ্ধে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে প্র প্রান হারাই একজন এবং আহত হয় আরো দশজন।


বাঁশগাড়ি ইউনিয়নের শহিদুল্লাহ মিয়া বলেন,' বিকেলে হঠাৎ করেই আশরাফুল হকের সমর্থকরা অস্ত্র সহ এলাকাই ডুকলে রাতুল হাসানের সমর্থকরা অস্ত্র সহ সংঘর্ষে জড়িয়ে পরে। সংগর্ষের সময় প্রচুর গুলাগুলি ও ককটেল ফোটানো হয়। এলাকাবাসী আমরা সবাই আতংকিত হয়ে পড়ি'


এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক বর্তমান চেয়ারম্যান  রাতুল হাসানের সমর্থক। আহতদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


রায়পুরা থানার অফিসার ইনচার্জ জনাব আজিজুর রহমান বলেন' বিকেলে বাঁশগাড়ি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। খবর পাওয়ায়ার পরই পুলিশের বিশেষ ফোর্স মোতায়েন করা হয়েছে, নিহত ব্যাক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tag
আরও খবর



রায়পুরায় ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

৮২১ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে




নরসিংদীতে বইমেলার উদ্বোধন

১০০২ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে


নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১০৬৮ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে