আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

রায়পুরায় ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


নরসিংদীতে মোমেন মিয়া নামে এক ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয়েছে তার সঙ্গে থাকা ভাগ্নে অনিক। আজ মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার ভিটি মরজাল শিমুলতলী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।


খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যবসায়ী মোমেন মিয়া (৩৫) শিবপুর থানার যোশর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে।  


এ ঘটনায় গুরুতর আহত অনিককে (২২) প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। অনিক বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের আলী হোসেনের ছেলে। 


পুলিশ জানায়, মোমেন মিয়া তার বোনের বাড়ি পাশ্ববর্তী বেলাব উপজেলার হোসেন নগর গ্রাম হতে ভাগ্নে অনিককে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে শিবপুরের যোশর এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজালের শিমুলতলী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী মোমেন মিয়ার মৃত্যু হয়। 


গুরুতর আহত অনিককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে। 


নিহত মোমেন মিয়ার ছোট ভাই বাবু মিয়ার অভিযোগ, যোশর উত্তরপাড়া এলাকার সবদর আলীর ছেলে সালাম (৩৪) ও হানিফার ছেলে শামীম (৩০) একই এলাকার ডিম ব্যবসায়ী মোমেন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার কারণে তার ভাই মোমেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ হতে পাওয়া অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তদন্তের পর বলা যাবে

আরও খবর



রায়পুরায় ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

৭৩৩ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে




নরসিংদীতে বইমেলার উদ্বোধন

৯১৪ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে


নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

৯৭৯ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে