কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝালকাঠিতে জমি নিয়ে সংঘর্ষে চিকিৎসাধীন থাকা যুবকের মৃত্যু

সাইদুল ইসলাম, রাজাপুরঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় রাকিবুল ইসলাম নামের ৪০ বছর বয়সী এক যুবক হাসপাতালে মারা গেছে। রকিবুলের মৃত্যুর তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছে নিহতের ভাই তারিকুল ইসলাম।


স্থানীয়রা জানায়, গত ২৭ আগস্ট শনিবার বিকেলে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।


এতে গুরুতর আহত হয় এক পক্ষের ৭৩ বছর বয়সী শফি উদ্দিন হাওলাদার, ৪৩ বছর বয়সী তারিকুল ইসলাম তারেক, ৪০ বছর বয়সী রাকিবুল ইসলাম, ৬০ বছর বয়সী নুরজাহান বেগম। এবং অপর পক্ষের ৩৭ বছর বয়সী মো.  নজরুল ইসলাম হাওলাদার।


ঘটনার পরপরই আশংকাজনক অবস্থায় রাকিবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাকিবুলের মৃত্যু হয়।


হাসপাতালে রাকিবুল ইসলামের মৃত্যুর পর শুক্রবার দুপুরেই নিহতের ভাই তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে কাঠালিয়া থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছে।


মামলার এজাহারভূক্ত আসামীরা হলো ৫৫ বছর বয়সী শহীদুল ইসলাম শহিদ, ৪৫ বছর বয়সী ইব্রাহীম হোসেন তপু হাওলাদার, ৩৭ বছর বয়সী নজরুল ইসলাম হাওলাদার, ৪৫ বছর বয়সী মো. মামুন হাওলাদার এবং ৫০ বছর বয়সী মো. মিজান হাওলাদার।


থানায় এজাজার দ্বায়েরের তথ্য নিশ্চিত করে কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন হোসেন বলেন, বাদির কাছ থেকে পাওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর পদক্ষেপ নেয়া হবে।

Tag
আরও খবর




রাজাপুরে জেলে থাকা আসামিদের বাড়িতে লুটপাট

১০৩০ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে


শ্রেষ্ঠ ওসি হলেন রাজাপুরের আতাউর রহমান

১০৩৩ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে


রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

১০৪০ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে