কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সোমবার সন্ধ্যায় সমকাল সুহৃদ সমাবেশ রাজারহাট উপজেলা শাখার  ৫১সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন  করা হয়েছে। 

 রাজারহাট কারিগরি বানিজ্যিক কলেজ অধ্যক্ষ আবুল হোসেন সরকারকে সভাপতি ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক চিন্ময় রায় পলাশকে সাধারণ সম্পাদক করে দু'বছর মেয়াদি সমকাল সুহৃদ সমাবেশ এর কমিটি গঠন করা হয়।

  এ উপলক্ষে রাজারহাট উপজেলা সদর বনিক সমিতি  কার্যালয়ে  সমকাল প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। 

  সভায় সর্বসম্মতিক্রমে মাসুদ রানা,আব্দুর রফিক,ইয়াসিন আলী এবং প্রভাষক প্রদীপ কুমার মিত্রকে সহ-সভাপতি, তন্ময় সরকার ও গোলাম মোস্তফাকে  যুগ্ন সাধারণ সম্পাদক  করা হয়েছে। 

কমিটির সাংগঠনিক সম্পাদক চৌধুরী রিংকু রেবেন,সহ-সাংগঠনিক সম্পাদক আসহান হাবিব কুইক, অর্থ সম্পাদক পদে মোশারফ হোসেন মিলন,সহ- অর্থ সম্পাদক মাসুদ রানা (২) দপ্তর সম্পাদক পদে আতাউর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক হাফেজ সালাউদ্দিন সবিল মনোনীত হয়েছেন। সাহিত্য সম্পাদক পদে সরওয়ার হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আল মামুন,সহ-প্রচার প্রকাশনা সম্পাদক নাঈম ইসলাম,সাস্কৃতিক সম্পাদক আবু বক্কর বক্কর,সহ সাংস্কৃতিক সম্পাদক রেদওয়ানুল হাসান,প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু,ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শফি,সমাজ কল্যাণ সম্পাদক সুব্রত সরকার,সহ-সমাজ কল্যাণ সম্পাদক কবিরুল ইসলাম সৃজন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাঃ শেখ সাদী সোহেল,নারী বিষয়ক সম্পাদক সংগীতা সরকার,সহ নারী বিষয়ক সম্পাদক প্রীতিলতা সরকার, পরিবেশ সম্পাদক মিঠু হাসান,সহ-পরিবেশ সম্পাদক তমাল রায়,পাঠচক্র সম্পাদক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহ পাঠচক্র সম্পাদক রাশেদুল ইসলাম সহ ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাংবাদিক গোলাম মাওলা সিরাজ,সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক  বাদশা মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল হক ও মাহবুবুর রহমান।

Tag
আরও খবর





অনলাইন জিডি করার পদ্ধতি নিয়ে আলোচনা

৪৮৪ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে