ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

রাজবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ।

রাজবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ।
রাজবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ।


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বিআইডব্লিউটিএ ট্রাক টার্মিনালে গড়ে ওঠা  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি )সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত অবৈধ স্থাপনার উচ্ছেদ    অভিযান চলে।অভিযান কালের ট্রাক টার্মিনালে ছোট বড় ৫০ টি দোকান ঘর ভেঁকু দিয়ে ভেঙে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বিআইডব্লিউটিএ টার্মিনালে জায়গা দখল করে প্রভাবশালীরা অবৈধ স্থাপনা তৈরি করে  সেগুলো ভাড়া দিয়ে প্রতিমাসে  হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।গাড়ি পার্কিংয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা । বিআইডব্লিউটিএ এর কতৃপক্ষ থেকে উচ্ছেদের জন্য  বারবার নোটিশ দিলেও তাতে কোন কাজ হচ্ছিল না। সেই নোটিশের তোয়াক্কা না করেই একের পর এক অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল টার্মিনালের জায়গা দখল করে এমতাবস্থায়  অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালানো হয়েছে। 
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক্সিউকেটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাসান মারুফ এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরিচা অঞ্চলের বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান, বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো.মকবুল হোসেন, গোয়ালন্দ
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণ চন্দ্র বিশ্বাস, দৌলতদিয়া  ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সি বি এ  বিআইডব্লিউএর কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরিচা অঞ্চলের বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান বলেন,অবৈধ স্থাপনা উচ্ছেদে ছোট বড় ৫০ টি  দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। 
আরও খবর