ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

রাজবাড়ীতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল।

রাজবাড়ীতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল।

রাজবাড়ীতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল।


গণহত্যা, গণগ্রেফতার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও যোগ দেন।


শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় শহরের বড়পুল এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল শুরুর পরই বড়পুল মোড়ের কাছে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের অনুমতি নিয়ে আবারও মিছিল শুরু করেন। মিছিলটি পুলিশি পাহারায় রাজবাড়ী বড় মসজিদের সামনে এলে পৌর বিএনপির সাধরণ সম্পাদক এমএ খালেদ পাভেলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা যোগ দেন।

 

মিছিলে অংশ নেয়া আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানের মধ্যে ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সামনে আসছে ফাল্গুন, আমরা হবো দ্বিগুণ’, ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটার হিসাব কে দেবে, কোন কোটায় দাফন হবে’, ‘লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইড়া দে’।

 

পরে বিকেল সাড়ে ৪টায় মিছিলটি পান্না চত্বর আসলে সেখানে হ্যান্ডমাইকে বক্তব্য দিতে যান আন্দোলনকারীরা। তবে তাদের কাছ থেকে মাইক কেড়ে নেয় পুলিশ। পরে সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করার পর পুলিশের অনুরোধে মিছিল শেষ করে তারা চলে যান।

 

এদিকে আন্দোলনকারীরা চলে যাওয়ার সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে প্রেসক্লাবের দিক থেকে মিছিল আসে। পরে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে আক্রমণের চেষ্টা করা হয়। তবে পুলিশ শক্ত অবস্থান নিয়ে তাদের ফিরিয়ে দেয়।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে যাব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ককরা যখন যে কর্মসূচি ঘোষণা করবেন, আমরা সেই কর্মসূচি পালন করবেন।’


রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ও দেশের জানমালের কথা চিন্তা করে আমরা তাদের রাস্তায় না নামার জন্য বুঝিয়েছি। তারপরও তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছে। কর্মসূচিকে ঘিরে আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল।

আরও খবর