গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

রাজবাড়ীতে আওয়ামী লীগের ৮৭ নেতাকর্মীর নামে মামলা।

রাজবাড়ীতে আওয়ামী লীগের ৮৭ নেতাকর্মীর নামে মামলা।



রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮৭ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এছাড়াও মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সদর উপজেলার খানখানাপুর ব্র্যাকপাড়ার মো. ইদ্রিস ফকিরের ছেলে মো. শাহিন ফকির বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৬ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩০৭, ৩২৩, ৩২৫, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ ভুঁইয়া, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফজলুল হক, পাংশা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক কুন্ডু, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর বিশেষ সহকারী এনায়েতুল হাসনাইন রওশন, শ্রমিকলীগ নেতা আব্দুর রশিদ, শাহনেওয়াজ স্বপন, আজিম মোল্যা, দেবাশীষ ভৌমিক, বাদল দে, জীবন, শিপন, হাজী আব্দুস সাত্তার, জুলহাস মল্লিক, রাসেল শেখ, কালাম খান, আমজাদ মন্ডল, ইউসুফ ভুঁইয়া, ইব্রাহিম ভুঁইয়া, তাজেল ভুঁইয়া, রফিক শেখ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, আক্কাস খাঁ, রাসেল মোল্যা, কাজী নুর নবী বাবু, লিটন মেম্বার, ইসাক খাঁ, ফরহাদ মোল্যা, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্যা, হানিফ, কামাল পাটোয়ারী, রবিউল পাটোয়ারী, বিল্লাল পাটোয়ারী, সজিব পাটোয়ারী, আলম পাটোয়ারী, ফিরোজ আহম্মেদ জুয়েল, জনি বিশ্বাস, ওমর আলী বিশ্বাস, আলম খান, সালাম শেখ, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, দীপক, মুক্তার মন্ডল, রনি, সালাম বেপারী, অহিদ পাটোয়ারী, রমজান, আক্কাস মোল্যা, বাবলু, উজ্জল শেখ, হেলাল শেখ, ফরহাদ, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া, ফারুক শেখ, সানি, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মির্জা ফরিদুজ্জামান হাবিবুল, বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা সেন্টু, রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাস, তোরাপ আলী মন্ডল, মনিরুজ্জামান ওরফে অশ্রু মেম্বার, শাহনেওয়াজ শানু, সাখাওয়াত হোসেন সাখা, রনি মোল্যা, কামাল, তৌহিদ, সেলিম মোল্যা, শাফিন ফকির, সজিব ফকির, সানাউল্লাহ বিশ্বাস, সুমন কাজী, হারুন হাওলাদার, কামরুল হোসেন, মিঠু মিজি, মোস্তফা শেখ, জাহিদ মল্লিক, ইসহাক শেখ, জাফর মন্ডল, রনি, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, জয় মিজি, স্বাধীন, কামাল ফকির, উসমান মোল্যা, মনোয়ার বারি, সাইদুর রহমান মোস্তাকসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০জন।

মামলার এজাহারে বাদী মো. শাহিন ফকির বলেন, উল্লিখিত আসামিরা গত ৫ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে তার ভাই রেজাউল করিম ও মা রাহেলা বেগমসহ রাজা, ইসলাম, কালাম ঢালী, শহিদ, সফিউদ্দিন আহমেদ কাসেম, মুরাদ, জুয়েল, আমজাদ হোসেন বাবু, জাহিদ মেম্বার, সোবাহানসহ অসংখ্য আন্দোলনকারী আহত হন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বুধবার মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও খবর