ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী গ্রেফতার।

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী গ্রেফতার।


রাজবাড়ীর পাংশায় দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় তৈরি অস্ত্রসহ ছয় সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।


মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কাসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন: সিরাজ উদ্দিন মণ্ডল (৬০), উজ্জ্বল আলী মণ্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫) ও তোহিদুল (২৬)।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা আর্মি ক্যাম্প ও পাংশা মডেল থানার একটি আভিযানিক দল সুবর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা একটি রাইফেল, একটি লম্বা নলের পিস্তল, তিনটি রামদা ও একটি কুড়ালসহ ছয় সন্ত্রাসীকে আটক করে।


তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

আরও খবর