তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

জামায়াত ইসলাম এর হাতে যদি ক্ষমতা দেয় তাহলে আমরা শাসক হবো না আমরা জনগণের সেবক হয়ে কাজ করব-গোলাম পরওয়ার

মানুষ এবার মুখে মুখে বলছে জামাত ইসলামের হাতে দায়িত্ব দিতে চায়-গোলাম পরওয়ার! মোঃ শাকিল মোল্লা ,রাজবাড়ী জেলা প্রতিনিধি: শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, মানুষ এবার মুখে মুখে বলছে জামায়াত ইসলামের হাতে দায়িত্ব দিতে চাই , এজন্য কিছু দলের মাথা খারাপ হয়ে গিয়েছে। যে আওয়ামীলীগ আমাদের বিরুদ্ধে কথা বলতো সেই আওয়ামীলীগিস্ট এখন আমাদের বিরুদ্ধে কথা বলে। তাহলে এত হিংসা কেন, আমরা তো ভেবেছিলাম খুনি চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে এ দেশ রক্ষা করতে পেরেছি এখন আমরা ভালো থাকবো। এখন রাজবাড়ির কি অবস্থা রাজবাড়ীতে কি চাঁদাবাজি আছে, রাজবাড়ীতে চাঁদাবাজি করছে ঘাট দখল বালু মহল দখল, খেয়াঘাট তখন, টেন্ডার চাঁদাবাজি, খাস জমি দখল, মসজিদ, মাদ্রাসা, মাস্তানি দখলদারি কর্তৃত্ব কারী এগুলো করছে কারা? তিনি বলেন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি আমাদের প্রিয় নেতা জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে বন্দি আছেন। কোনো অপরাধ নেই তার। ১৪ বছর ধরে ফাঁসির সেলে রেখে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজহারুল ইসলাম ভাইয়ের ওপর যত মামলা হয়েছিল সেসব মিথ্যা মামলা প্রত্যাহার করে রমজানের আগেই আমরা তার মুক্তি দাবি করছি। তিনি আরও বলেন, মানুষ এখন মুখে মুখে বলছে জামায়াতে ইসলামীর হাতেই মানুষ এবার দায়িত্ব দিতে চায়। এজন্য কিছু দলের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলত, সেই স্টাইলে এখন আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর হাতে যদি জনগণ দায়িত্ব দেয় আমরা শাসক হব না। আমরা জনগণের সেবক হয়ে সেই দায়িত্ব পালন করব। আমরা ব্যক্তি নয় আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। সেই সমাজ প্রতিষ্ঠার সুযোগ আমাদের কাছে এসেছে। কেন ৫৩ বছরে এই গোয়ালন্দ-পাটুরিয়ায় সেতু নির্মাণ করা গেল না? নিশ্চয়ই এখানে জনপ্রতিনিধির দায়িত্বের অবহেলা ছিল। আমরা দাবি করছি, অবিলম্বে দেশের যোগাযোগের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক গোয়ালন্দ- পাটুরিয়া রুটে সেতু নির্মাণ করতে হবে। রাজবাড়ীতে একটি মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, রেলওয়ের ওয়ার্কশপ বৃদ্ধি করে সম্প্রসারণের দাবি করছি। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ। বক্তব্য দেন জামায়াতে ইসলামীর হিন্দু প্রতিনিধি অধ্যাপক কমলেশ চন্দ্র দাস, রাজবাড়ীর সাবেক জেলা আমির মো. আক্তারুজ্জমান, ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. জামাল উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মো. হারুন অর রশীদ, অধ্যাপক মো. হেলাল উদ্দিন প্রমুখ। ছবি সংযুক্ত মোঃ শাকিল মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি মোবাইল: ০১৯৭৮৯০৭৩০৬ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর