তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামী মিথুন গ্রেফতার।



রাজবাড়ীতে গণধর্ষণে জড়িত এজাহারভুক্ত পলাতক আসামি মশিউর রহমান মিথুন মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
গ্রেপ্তার মিথুন মোল্লা রাজবাড়ী পৌর এলাকার ৫নং ওয়ার্ড সজ্জনকান্দা মধ্য পাড়া এলাকার মো. রহমত মোল্লার ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়িছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে ভিকটিমের (২২) রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরের ভাড়া বাসায় মেহমান হারুন (৪০) প্রবেশ করলে আসামি মিথুনসহ (২৮) অন্যান্য আসামিরা ওই বাসায় আসে এবং ভিকটিম ও হারুন অসামাজিক কার্যকলাপ করছে বলে ভয় দেখিয়ে হারুনের কাছে ২ লাখ টাকা দাবি করে। এ সময় নগদ ১০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা হারুনের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নেয় মিথুনসহ অন্যান্য আসামিরা। তবে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে আসামি মিথুনসহ অনান্য আসামিরা ভিকটিমকে ওই দিন রাতেই পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম (২২) নিজে বাদী হয়ে ২৯ জানুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই ধর্ষক মিথুন পলাতক ছিলেন।
র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বলেন, র‍্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার আসামি মিথুনকে গ্রেপ্তার করে।


আরও খবর