তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রাজবাড়ীর পাঁচুরিয়া বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর পাঁচুরিয়া বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় স্হানীয় বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পাঁচুরিয়া, বরাট ও খানখানাপুর ইউনিয়ন বিএনপি যৌথভাবে এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া , জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু প্রমূখ। এ সময় আরোও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রুমন, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ, গোয়ালন্দ পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, বরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক শাম, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরদার, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ। ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৩ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্হানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুম মনির।
আরও খবর