বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামী ফরিদপুরে গ্রেফতার

রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামী ফরিদপুরে গ্রেফতার


রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো. ওবায়দুল মোল্লা (৩২) কে ফরিদপুরের কোতয়ালী থানার কি পাইলাম মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।


র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, গত( ২৩ জুলাই)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আসামী ওবায়দুল মোল্লা ও তার সহযোগীরা রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ এলাকায় ভিকটিম আমজাদ খানের বাড়িতে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমজাদ খানকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা হত্যা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায়( ১২ আগস্ট )রাত ১০টার সময় ফরিদপুর কোতয়ালী থানাধীন কি পাইলাম মোড় এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুল মোল্লাকে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


র‌্যাব-১০ এর মিডিয়া উইং-এর সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “আমরা হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”




আরও খবর