কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইলিশ নিষেধাজ্ঞা কার্যকর হলেও গোয়ালন্দে প্রচারণায় গড়িমসি

গোয়ালন্দে মৎস্য অফিসের দায়সারা প্রচার-প্রচারণা মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি: ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা জারির চারদিন অতিবাহিত হওয়ার পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে দায়সারা ধরনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাট এলাকায় একটি সামিয়ানা টানিয়ে এবং সমতলে কয়েকটি চেয়ার বসিয়ে আয়োজন করা হয় এ মতবিনিময় সভা। অনুষ্ঠানে অল্প কিছু মৎস্যজীবী উপস্থিত থাকলেও অধিকাংশ জেলে ছিলেন অনুপস্থিত। জানা যায়, একদিনের নোটিশে তড়িঘড়ি করে এই সভার আয়োজন করা হয়। এ বছর মৎস্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার কথা ছিল— যেমন (ক) গুরুত্বপূর্ণ মাছঘাট, আড়ৎ ও বাজারে মাইকিং; (খ) জেলেপল্লী, আড়ৎ, বাজার ও ল্যান্ডিং সেন্টারে পোস্টার ও লিফলেট বিতরণ; (গ) সভা-সমাবেশের আয়োজন; (ঘ) জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রকাশ; (ঙ) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা; এবং (চ) সংশ্লিষ্ট সমিতিসমূহকে অবহিতকরণ। কিন্তু বাস্তবে দেখা গেছে, এসব কার্যক্রমের বেশিরভাগই অনুপস্থিত। শুধু কয়েকটি ব্যানার টানানো ছাড়া কোনো দৃশ্যমান প্রচারণা ছিল না। স্থানীয় সাংবাদিকদেরও আগাম জানানো হয়নি। দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাট এলাকার আজিবর হোসেন বলেন, “প্রতিবছর ব্যাপকভাবে প্রচারণা চালানো হয় এবং বড় বড় সাইনবোর্ড টানানো হয়। কিন্তু এবার কিছুই হয়নি।” নদী তীরবর্তী ছাত্তার মেম্বার পাড়ার সোহেল ব্যাপারী জানান, “এবার শুধু মাছ বাজারে একটা সাইনবোর্ড দেখেছি, আর আজকের সভা ও জাল পোড়ানো অনুষ্ঠান। জেলেরা শিক্ষিত নয়, আগে থেকে জানালে এত ক্ষতি হতো না। নামকাওয়াস্তে সভা করে অনেকই নাস্তা পর্যন্ত পায়নি।” ফেরিঘাটের আড়তের কয়েকজন জেলে জানান, “প্রতিবছর আমাদের নিয়ে একাধিক সভা-সমাবেশ হয়। কিন্তু এবার শুধু গতকাল বিকেলে সামান্য মাইকিং হয়েছে। অথচ এসব কাজের জন্য সরকারি বাজেট বরাদ্দ আছে।” অভিযোগ রয়েছে, এর আগেও জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঠিকমতো বাস্তবায়ন করা হয়নি— শুধুমাত্র একটি ব্যানারেই শেষ হয়েছে কার্যক্রম। মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, মজুদ ও বিপণন নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা নেবে জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও টাস্কফোর্স। এছাড়া, বেসরকারি সংস্থাগুলোকে অনুরোধ করা হবে— জেলেদের নেওয়া ঋণের কিস্তি আদায় এই সময়ে বন্ধ রাখতে। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “আমরা এবছর অনেক দেরিতে চিঠি পেয়েছি। তখন দুর্গাপূজার ছুটি থাকায় সভা করা সম্ভব হয়নি। তাই এখন সভা করে জেলেদের বিষয়টি অবহিত করছি।”
আরও খবর


রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি

২৪ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে