গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬

রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬

রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬




রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী একটি মেল ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে লোকাল বাস, মাহিন্দ্র ও মোটরসাইকেলে ধাক্কা লাগার ঘটনায় দুই যাত্রী নিহত এবং অন্তত কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) রাত ৯টার সময় এ দূঘর্টনা ঘটে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত বগি অপসারণ করলে সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তেলবাহী মেল ট্রেন খানখানাপুর রেলক্রসিং অতিক্রমের সময় ইঞ্জিনসহ ৪ থেকে ৫টি ওয়াগন সামনে চলে যায়। তবে রেলগেট থেকে প্রায় ১০০ গজ আগে ট্রেনের বাকি কয়েকটি ওয়াগন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইঞ্জিন ও সামনের কয়েকটি ওয়াগন রেলক্রসিং পার হওয়ার পর গেটম্যান ট্রেন চলে গেছে মনে করে ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচলের জন্য গেট খুলে দেন।

এ সময় নিয়ন্ত্রণহীন অবস্থায় গড়িয়ে আসা বিচ্ছিন্ন ওয়াগনগুলো ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস, একটি মাহিন্দ্র এবং একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বাস ও মাহিন্দ্রের চালকসহ একাধিক যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক শেখ (৪৫), পিতা-মইনুদ্দিন শেখ, গ্রাম-শামুকখোলা, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী এবং মো. মনোয়ার পাটোয়ারী, পিতা-মৃত হাজী মতি পাটোয়ারী, গ্রাম-ব্রাকপাড়া, থানা ও জেলা-রাজবাড়ী মারা যান।

আহতদের মধ্যে রয়েছেন রাফি (১৪), পিতা-আতিকুল, গ্রাম-ডুমরাকালী, জেলা-ফরিদপুর; সাবিনা (৫৩), পিতা-বাবুলাল, গ্রাম-জুড়ান মোল্লাপাড়া, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী; নাসরিন (২৭), পিতা-লতিফ মণ্ডল, গ্রাম-পাচ্চর, জেলা-ফরিদপুর এবং ইতি (১৬), পিতা-মিরাজ, গ্রাম-ধূলদী, জেলা-ফরিদপুর। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর রেকার এনে ক্ষতিগ্রস্ত বাস ও মাহিন্দ্রকে রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বিচ্ছিন্ন তেলবাহী ওয়াগনগুলো অপসারণ করে। বর্তমানে ওই এলাকায় রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক পরিস্থিতিও স্বাভাবিক করেছে।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলবাহী ট্রেনটির কয়েকটি ওয়াগন ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"

খানখানাপুর রেলক্রসিং কেন্দ্রের ইনচার্জ (আইসি), পুলিশ পরিদর্শক মো. হারুন-অর রশিদ বলেন, "দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত ক্ষতিগ্রস্ত যানবাহন ও বিচ্ছিন্ন ওয়াগন অপসারণ করা হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।"

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে রেলওয়ে কাতর্পক্ষ থেকে একটি পাচঁ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



আরও খবর