নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া রাজনগরে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু নকুল চন্দ্র দাসের অপসারণের দাবিতে ফতেপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার (২৪অক্টোবর) বিকেল ৫টায় রাজনগরের মোকামবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন, আব্দুন নুর, ছালেক উদ্দিন মাসুক, শুকুর আলী, সামছুদ্দীন সামছ, আমির আলী, টিটু মিয়া, মোহাম্মদ আলী, ছয়ফুল আলম সেহেল, পংকি মিয়া, রেজবান মিয়া, লয়লুছ মিয়া, বাবুল মিয়া সহবিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নকুল চন্দ্র দাসকে রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগে গত ২৪ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তিনি উচ্চ আদালতে রিট পিটিশিন করে আবারও পদ ফিরে পান। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও নেতৃত্বে থাকার।

Tag
আরও খবর