গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. নং এস-১০২৮/৯৮) এর উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৪-এর অংশ হিসেবে রাজনগরেও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্রে  পাঁচ শতাধীক পরীক্ষার্থী  অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন রাজনগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহাম্মদ আলী হোসেন,রাজনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি এহসান বিন মুজাহির, শেখ বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, নিশানস এর পরিচালক ওয়াসিম আহমদ নিশান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস রাজানগর উপজেলা সভাপতি আহমেদ কবীরসহ রাজনগর থানা পুলিশের একটি টিম।

রাজনগর উপজেলা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদ, সহকারী সচিবের দায়ীত্ব পালন করেন বিকেএ রাজনগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বকস্।

রাজগনগর উপজেলায় পাঁচ শতাধীক শিক্ষার্থী সহ মৌলভীবাজার জেলায় মোট তিনটি কেন্দ্রে শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়া সারা দেশব্যাপী ১৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অর্ধলক্ষাধিক শিক্ষার্থী অংশ নেন।

বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি,অভিভাবক, শিক্ষার্থী, কক্ষ পরিদর্শক ও সংবাদকর্মী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের উপজেলা সভাপতি ও কেন্দ্র সচিব মোঃ হারুনুর রাশীদ  ও সাধারণ  সম্পাদক ও সহকারী সচিব মোঃ মোস্তফা বকস।

Tag
আরও খবর