কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিজিবির হাতে ভারতীয় মদ ও ফার্নিচার আটক



খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের হাতে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় মদ ও আকাশমনি গাছের বিভিন্ন ফার্নিচার আটক হয়েছে।সোমবার (১৯ সেপ্টেম্বর) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ কাশিবাড়ী বিওপি‘র একটি টহল দল বড়খেদা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩৬ হাজার টাকা মূল্য মানের ভারতীয় মদ আটক করে। এছাড়াও গতকাল রবিবার ( ১৮ সেপ্টেম্বর) চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখের  বিজিবির চেকপোষ্ট সংলগ্ন স্থান হতে মালিকবিহীন আকাশমনি কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার আটক করে ৪৩ বিজিবির টহল দল।আটককৃত ফার্নিচারের সিজার মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান,আটককৃত ভারতীয় মদ রামগড় থানায় সাধারণ ডায়েরি করে  পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছেএবং ফার্নিচারসমূহ কয়লারমুখ বনবিট অফিসে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর