কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রামগড় উপজেলা প্রশাসন ও শ্রমিকদলের আন্তর্জাতিক ১লা মে দিবস পালিত

রামগড় উপজেলা প্রশাসন ও শ্রমিকদলের আন্তর্জাতিক ১লা মে দিবস পালিত 


এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি 



‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। 



দিবসটি উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা এবং পৌর শ্রমিকদল পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেছে। উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে দলীয় অফিসের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লেক পাড়ে এসে  সংক্ষিপ্ত এক আলোচনা সভায়  মিলিত হয়।



আলোচনা সভায় উপজেলা শ্রমিকদলের সভাপতি  আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া।


এসময় উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ -সহ উপজেলা বিএনপি,পৌর বিএনপির  সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্যে রাখেন পৌর শ্রমিকদলের সভাপতি সাহাব উদ্দিন শহিদ।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি  সুজায়েত আলি সুজা, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক শাহআলম বাদশা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক  মনির হোসেন, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নেতা জামাল হোসেন ভুট্টু।  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কায়কোবাদ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান, 


এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক দল,  শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠনের  নেতাকর্মীরা স্বস্ব  ব্যানারে দিবসটি উদযাপন করে।

Tag
আরও খবর