রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

রামগড়ে পুতুল ফাউেন্ডশনের বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত



রামগড় রামগড়ে স্থানীয় সামাজিক  ও  স্বেচ্ছাসেবী সংগঠন পুতুল ফাউন্ডেশনের  উদ্যোগে বার্ষিক নির্ধারিত  বক্তৃতা  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৪ আগষ্ট) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়।  প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরির সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় সরকারি  ডিগ্রি কলেজের অধ্যক্ষ  প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ। সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলুর সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  শিক্ষাবিদ রামেশ্বর শীল, রামগড় কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক  মো: আব্দুল কাদের। বিচারক প্যানেলে ছিলেন, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো: সাদ্দাম হোসেন, রামগড় সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবুল খায়ের ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরি। অন্যান্যের মধ্যে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: বাহার উদ্দিন ও চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  লাল মোহন বর্মন উপস্থিত ছিলেন। 

'স্বান্থ্য সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়' এ নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অর্নব দেব, শিহাব আল মাহমুদ, শান্ত চ্ন্দ্র দত্ত, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হুমাইরা রশিদ আঁখি, মাহি তাবাচ্ছুম সামিয়া, মাইসা ইসলাম ও চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র উত্তম ত্রিপুরা ও রুবেল ত্রিপুরা।

প্রতিযোগিতায় প্রথম হয় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হুমাইরা রশিদ আঁখি, দ্বিতীয় হয় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শান্ত চন্দ্র দত্ত ও তৃতীয় হয় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাইসা ইসলাম।

Tag
আরও খবর