কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাঙ্গুনিয়ার মরিয়মনগর আ. লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল


রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়নের ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি,  জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি। প্রধান বক্তা ছিলেন ৮০-৯০'র দশকে রাঙ্গুনিয়ার বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রনেতা সৌমেন বড়ুয়া লিটন। 


বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জামাল উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আলী শাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল করিম সিকদার, শওকত হোসেন সেতু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আবু সালেহ, উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাদশা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফারুক প্রমুখ। 


শেষে মোনাজাতের মাধ্যমে ১৫ ও ২১ শে আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যসহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 

Tag
আরও খবর