কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

সন্তানের পরম আশ্রয়ের মানুষ মা: এমপি দিলোয়ারা ইউসুফ



বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস দিলোয়ারা ইউসুফ বলেছেন, পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ মা। সদ্য জন্ম নেয়া শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে-যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি। শত বিপদ-আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সবসময়। চেখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদগ্রীব হয়ে থাকে। সব সময় তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না।


সোমবার চট্টগ্রাম নগরীর ফয়েজ নুরনাহার চট্টগ্রাম একাডেমী হলে চট্টগ্রাম একাডেমী ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর যৌথ উদ্যোগে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, কেবলমাত্র মায়েরাই সন্তানদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। তিনি সন্তানের জন্য কষ্ট-যাতনা নীরবে সহ্য করেন, অসীম ত্যাগ স্বীকার করেন। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণধারণ করা সম্ভব না। সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনেক শক্তির আধার একজন মা।


চসাসের সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চসিকের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর অধ্যাপিকা রেখা আলম চৌধুরী। সাংস্কৃতিক সংগঠক ও নাট্যজন সজল চৌধুরীর সভা উদ্বোধনের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, দৈনিক ভোরের ডাক চট্টগ্রাম ব্যুরো প্রধান কিরণ শর্মা, ব্যবসায়ী নেতা ওসমান গনি, ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ হোসেন, ভাস্কর ডিকে দাশ মামুন, সংগঠক প্রণবরাজ বড়ুয়া ও সাংবাদিক মনোয়ার আজিজ চৌধুরী।


আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ ওমর ফারুক, পলাশ কান্তি নাথ, গাজী গোফরান, শিশু সাহিত্যিক শাম্মী তুলতুল, নুরুল হক মেম্বার, মানবাধিকার নেতা ফীরুজ চৌধুরী, হাজী ইউনুচ সওদাগর, রোজী চৌধুরী, আওরঙ্গজেব খান সম্রাট, আনিস আহমেদ খোকন, কবি সজল দাশ, মিলন রুদ্র,  চেমন আরা বেগম, কবি শবনম ফেরদৌসী, কবি শাহিন ফেরদৌসী, আসিফ ইকবাল, সাথী কামাল, ঈসা মোহাম্মদ তকী, মোঃ নেজাম উদ্দীন, আতিকুর গোলদার, সুমন চক্রবর্তী, রতন বড়ুয়া, আবদুল মোমিন সুমন,  নিপা চৌধুরী, আলী মুর্তজা রাজু, মহিউদ্দিন আহমদ, সেলিম রেজা, জাহাঙ্গীর আলম, হাসান মুরাদ, নীল কমল সুশীল প্রমূখ।

Tag
আরও খবর