গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আবারও দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 22-07-2023 05:22:25 pm



নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবারও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আলমগীর হোসেন (২৮), হৃদয় খান (৩০), ইসমাইল (৩০) ও ইলিয়াছ (১৭) নামে চারজন গুলিবিদ্ধ হয়েছেন শনিবার মধ্যরাতে তারা গুলিবিদ্ধ হয়। 

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। এরআগে শুক্রবার রাতে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী সমসের আলী ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

থেমে থেমে রাতভর এ সংঘর্ষ চলে। মধ্যরাতের ওই চারজন গুলিবিদ্ধ হয়। এর জেরে শনিবার সকালে ফের দু’পক্ষের মধ্য দেশীয় অস্ত্র, গুলতি নিয়ে সংঘর্ষ চলে। 

খবর পেয়ে পুলিশ চনপাড়ায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চনপাড়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত সাড়ে তিনটার দিকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তারা এখনও হাসপাতালে  

এ বিষয়ে কথা বলতে সমসের আলী ও জয়নাল আবেদীন উভয়ের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সমসের আলী ও জয়নাল আবেদীন সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৫৩ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে