গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

রূপগঞ্জে ভূলতা সিলেট মহাসড়ক দখল করে পুলিশের সামনেই চাঁদাবাজি

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 26-07-2023 09:20:13 am

রূপগঞ্জের ভূলতা এলাকায় চাঁদাবাজরা ঢাকা সিলেট  মহাসড়ক দখল করে ফুটপাত বসিয়েছে। পুলিশকে ম্যানেজ করে এখান থেকে প্রতিদিন তুলে নিচ্ছে লাখ লাখ টাকা। এমনই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।


জানা যায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চাঁদাবাজি করলেও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে নিরব। 

তাদের নিরবতায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। তা হলে কি পুলিশের ছত্রছায়ায় চাঁদাবাজি হচ্ছে? 


ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্যে এর সত্যতাও প্রমাণিত হয়েছে। 

ব্যবসায়ীরা জানান,  ভূলতা সিলেট মহাসড়ের ফুটপাত থেকে স্বঘোষিত ছাত্রলীগ  ও যুবলীগ নামধারী কয়েকজন নেতা (চাঁদাবাজ) দীর্ঘদিন যাবত ভাগবাটোয়ারার মধ্যে চাঁদাবাজি করে আসলেও প্রশাসন নিরব রয়েছে।


সাধারন মানুষের অভিযোগ দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করলেও তাদের আইনশৃঙ্খলা বাহিনী কখনো ধরতে পারেনি এবং বন্ধও করতে পারেনি এই চাঁদাবাজি। এমন কি প্রকাশ্যে চাঁদাবাজির কথা শিকার করে বলেন সাংবাদিকরা আমাদের বিরূদ্ধে লেখে কি করবে? আমাদের বিরুদ্ধে অনেক লেখছে। আমাদের কিছুই করতে পারে নাই, কারণ পুলিশ আমাদের সাথে যুক্ত। সাধারণ মানুষের অভিযোগ এসকল চাঁদাবাজদের খুটির জোর কোথায়? সহজেই বুঝতে পারবেন কেনো

চাঁদাবাজরা পুলিশের নাকের ডগায় মহাসড়কে বাজার বসিয়ে চাঁদাবাজি করে আসছে। 


দেখা যায় মহাসড়কে একে তো ফুটপাত বসিয়েছে অন্য দিকে লোকাল বাসের জটলা, একেবারেই মানুষের নাভিশ্বাস হয়ে উঠছে। ভুলতা গাউছিয়া এলাকার পথচারী ও পরিবহন যাত্রীরা এ দুর্ভোগের হাত থেকে মুক্তি চায়। এ বিষয় ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন এটা সম্পুর্ন  হাইওয়ে পুলিশের দায়িত্বে। মহাসড়ক দেখভালের দায়িত্ব দেওয়া তাদেরই।


হাইওয়ে পুলিশের ভূলতা ক্যাম্পের  (ইনচার্জ) ইনস্পেক্টর মোঃ নাঈম  বলেন আমি নতুন আসছি আর আমাদের লোকবল কম থাকায় 

সব ঠিক রাখা যাচ্ছে না। তবে সব ঠিক হয়ে যাবে। 

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৫৩ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে