উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

রূপগঞ্জে পুর্বাচল বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা ।। আতঙ্কে এলাকাবাসী

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 20-09-2023 10:53:49 am

রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর এলাকার বিভিন্ন আবাসিক  গ্রাহকদের মিটার ও বিদ্যুৎ সংযোগ এর অনিয়মের কারণে বিদ্যুৎপৃষ্ঠ  হয়ে মৃত্যুর আশঙ্কা এলাকাবাসীর। নিম্নমানের  বৈদ্যুতিক তারের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন  দালাল ও ইলেকট্রিশিয়ানদের  মাধ্যমে রাতের আঁধারে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীর। 

সরজমিনে গিয়ে দেখা যায়,পূর্বাচলের  ২৭ নং সেক্টরের  ২০৬ নাম্বার রোডে নজরুল হক মালিকানাধীন ৩৩/৩৫ নাম্বার প্লটের পাশে এক ট্রান্সফরমার  থেকে দুই  আড়াইশো মিটার দূরত্বে  বিভিন্ন জায়গায় নিম্নমানের বৈদ্যুতিক তার দিয়ে  সংযোগ দেয়া হয়েছে। 

এ ব্যাপারে ৩৩/৩৫ নাম্বার প্লটের  রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা সালাউদ্দিন খান বলেন,আমার স্যার তার নিজ সুবিধার্থে ডেসকো কোম্পানিতে আবেদন করে বিদুৎতিক গাছ, মিটার ও ট্রান্সফরমার ব্যাবস্থা করেন কিন্তু কিছু অসাধু ব্যাক্তি এই ট্রান্সফরমার থেকে নিম্নমানের বিদুৎতিক তার দিয়ে লাইন দিচ্ছে যা অত্যন্ত ঝুকিপূর্ণ এবং প্লট মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিচ্ছে।

এলাকাবাসীর তথ্য মতে খোঁজ নিয়ে জানতে পারি, সুবিধাভোগী কাওসার মিয়া (৩৭) পিতা,আবুল মিয়ার বাড়িতে এই সংযোগ দেয়া হয়েছে, আবুল মিয়ার সাথে এ বিষয়ে কথা বলে জানতে পারি, তারা টাকার মাধ্যমে মাসুম  নামে এক দালালের সাহায্যে সংযোগ পান,বৈধভাবে আবাসিক মিটার দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ১৭.৫০০/-টাকা নেয়। আরেক সুবিধা ভুগি মেহেদী হাসান (৩৫) বলেন , ডেসকো কোম্পানির ঠিকাদার লালন এর ক্ষমতা বলে মাসুম নিম্নমানের বৈদ্যুতিক তার দিয়ে অনেক টাকার বিনিময়ে   ঝুঁকিপূর্ণভাবে দীর্ঘদিন যাবত এই অবৈধ সংযোগ দিয়ে আসছে। রাস্তার উপর দিয়ে বাঁশের খুঁটির মাধ্যমে এই বৈদ্যুতিক  লাইন টানার কারণে বিভিন্ন সময়  ঝড়োয়া বাতাস,ট্রাক-লোরি বিভিন্ন যানবাহনের সাথে আটকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, কিছুদিন আগে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তার উপরে পড়ে নিহত হন একই পরিবারের তিনজন। 

সেই ভয়  ও আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয় এলাকাবাসীদের। 

ডেসকো কোম্পানি ও প্রশাসন,এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীদের। 


এ বিষয়ে ঢাকা ইলেকট্টিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের খিলক্ষেত বি ও বি বিভাগীও শাখার নির্বাহী প্রকৌশালী মো: মনজুরুল হাসান এর সাথে যোগাযোগ করতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলবেনা বলে  অপরাগতা জানিয়াছেন।

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৫৪ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে