কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রূপগঞ্জে রোড টু স্মার্ট বাংলাদেশের ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা  আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় শতাধিক নেতা কর্মীর মধ্যে গতকাল ১৮ নভেম্বর শনিবার দিনব্যাপী ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোড টু স্মার্ট বাংলাদেশের উদ্যোগে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের গাজী অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা। 


প্রশিক্ষক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, রোড টু স্মার্ট বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক সমন্বয়কারী ফারহানা নাছরিন। 


প্রশিক্ষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরা, নৌকায় ভোট দেওয়ার আকর্ষণ বৃদ্ধি করা, ভোট কেন্দ্র ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা, ভোট গ্রহনের শেষে করণীয়, ভোটারদের যানবাহনের সুবিধা প্রদান, ভোটদানে সহযোগীতা করা, গণমানুষকে কেন্দ্রমুখী করা, তরুণ ভোটারদের ভোট প্রদানে উৎসাহিত করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। 

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৬৩৫ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে