মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইটিভি রূপগঞ্জ থানা প্রতিনিধি ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন। গতকাল ৯ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার পূর্বাচল ৩শ ফিট সি শেল পার্ক এন্ড রিসোর্টে গ্রী-স্টার-কনফিডেন্স গ্রুপের ডিপো,ডিলার ও বিক্রেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মোহাম্মদ আলম হোসাইন, এনামুল হক, মোঃ পারভেজ, সৈকত হোসেনসহ আরো অনেকে।
গ্রী-স্টার-কনফিডেন্স গ্রুপের ডিপো,ডিলার ও বিক্রেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রী-স্টার-কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হোসাইন মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রী-স্টার গ্রুপের চেয়ারম্যান নাজনীন সুলতানা লতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন, পরিচালক নিশাত তাছনিম প্রমি, তৌহিদ আফ্রিদি প্রমূখ।
গ্রী-স্টার-কনফিডেন্স গ্রুপের ডিপো,ডিলার ও বিক্রেতাদের সংবর্ধনা অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
৫০৮ দিন ৪৭ মিনিট আগে
৫৬২ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫৬৫ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৬৮ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৬০২ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬১৮ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৬২৪ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
৬৩৫ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে