সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রূপগঞ্জে পুলিশের অভিযানে ৬ অপহরণকারী আটক ॥ অপহরণ হওয়া ভিকটিম উদ্বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণ হওয়া ভিকটিম রাজিব নামক এক যুবককে উদ্বার করেছে পুলিশ। গত ১২ জুলাই গভীর রাতে ভিকটিমের স্বজনদের দেওয়ার তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল  থেকে তাদের গ্রেফতার করে অপহরণ হওয়া ভিকটিম পিকআপ ড্রাইভার রাজিব মিয়াকে উদ্বার করে। 

অপহরণ হওয়া ভিকটিম রাজিব শরিয়তপুর জেলার সখিপুর থানার চরকুমারিয়া ্ইউনিয়নের বাহেরচর মোল্লা বাড়ির সোরাফ মোল্লার ছেলে। 

গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো উপজেলার কলাতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ শান্ত (২২), অলিউল্লাহ ঢ়ারির ছেলে জুয়েল ওরফে রাকিব (২৪), উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেলের দুলাল জমাদ্দারের ছেলে বিল্লাল হোসেন (২৪), আনোয়ার হোসেনের ছেলে আল-আমিন (২০), আনোয়ার হোেেসনের ছেলে  আসাদ (২৫) ও ৫নং ক্যানেল কাজলের বাড়ির ভাড়াটিয়া শামীম (৪৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

পুলিশ জানায়, গত ১০ জুলাই বিকেলে অপহরণকারীরা পিকআপ ড্রাইভার রাজিব মিয়াকে ভুলতা গাউছিয়া থেকে অপহরণ করে । পরে তার মুক্তিপণের জন্য তার পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা যদি না পায় তাহলে ভিকটিমকে মেরে ফেলবে বলে মুটোফোনে হুমকি প্রদান করে।  তার পরিবার স্বজনরা শরিয়তপুর থেকে গত ১২ জুলাই রাতে  রূপগঞ্জ থানায় হাজির হয়ে থানা পুলিশকে অবগত করে। পর রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকা থেকে অপহরণকারীদেরকে হাতেনাতে গ্রেফতার করে ভিকটিম পিকআপ ড্রাইভার রাজিবকে উদ্বার করে। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরনকৃত ভিকটিম পিকআপ ড্রাইভার রাজিবকে উদ্বার করে। অপহরণকারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৫৩ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে