গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

রূপগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে ছাত্রদল নেতা আলিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কারা - নির্যাতিত ছাত্রদল নেতা আলিফের নেতৃত্বে আজকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ও  ফ্যাসিবাদের প্রকাশ্য মদদদাতা বর্তমান ভারতীয় বিজেপি সরকার ও সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।

এসময় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় পুলিশের গুলিতে এক চোখ হারানো ও গত ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ৮৬ দিন কারা ভোগকারী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের  যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মোঃ আরিফ বিল্লাহ আলিফ মিছিলের নেতৃত্ব দেন।


মিছিল শেষে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন,

এই আওয়ামী সন্ত্রাসীদের ও তাদের নেতৃত্বদানকারী ভারতের তাবেদার ও মাফিয়াতন্ত্রের একচ্ছত্র অধিপতি পলাতক সাবেক বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায়।তাই যেভাবেই হোক রাষ্ট্রীয় লবিং বা যে কোনো মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে ।এবং সেই সাথে অনতিবিলম্বে তার এই মাফিয়াতন্ত্র পরিচালনায় সাহায্যকারী প্রতিটা সরকারি ও প্রশাসনিক আমলা ও তার মদদপুষ্ট আওয়ামীসন্ত্রাসী লীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি আমরা।

তিনি আরো বলেন,

বর্তমানে দেশের  এই বন্যা পরিস্থিতির জন্য সরাসরি ভারত দায়ী এবং সেইসাথে ভারতের আগ্রাসন নীতির কারণে বাংলাদেশের মানুষ তাদেরকে আর দেখতে চায় না ও তাদেরকে পছন্দ করেনা। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ ভারতের প্রভাব মুক্ত একটি সত্যিকার অর্থের স্বাধীন রাষ্ট্র প্রত্যাশা করে এবং সেজন্য আমাদেরকে জাতি ,ধর্ম ,বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে  এই অপশক্তির বিরুদ্ধে কাজ করতে হবে এবং ভারতের আগ্রাসনকে রুখে দিতে হবে ।মনে রাখতে হবে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আমাদের দেশ ও দেশের সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে।

উক্ত বিক্ষোভ মিছিলে  সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদল, তারাব পৌরসভা ছাত্রদল ,ভুলতা ইউনিয়ন ছাত্রদল, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল ও মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের নেতা কর্মীরা যোগদান করেন।

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৫৩ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে