কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দাগনভূঞায় ছাত্রলীগ নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন ফেনী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নায়েব চৌধুরী


ফেনী জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে দাগনভূঞার কৃতি সন্তান নুরুল আমিন নায়েব চৌধুরী সহ-সভাপতি নির্বাচিত। 

বুধবার (১২এপ্রিল) তার নিজ ইউনিয়ন দাগনভূঞার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে দাগনভূঞা বেকেরবাজার থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা সহ-সভাপতি নায়েব চৌধুরীর নেতৃত্বে দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সাথে রামনগরস্থ বাসভবনে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রানা, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক একরাম উল্ল্যাহ, সাবেক সাধারন সম্পাদক আরিফুর রহমান অপু, সরকারী ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাশেদ, উপজেলা যুবলীগের সদস্য ইউ,পি সদস্য বাকের মিয়াজী, সাফায়েত উল্ল্যাহ, ইয়াকুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন বিজয়,সাধারণ সম্পাদক তুহিন এবং দাগনভূঞার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নায়েব চৌধুরী বলেন স্কুল পর্যায় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছি এবং ভবিষ্যতে দলের যেকোন ক্রান্তিলগ্নে অতীতের ন্যায় ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি  এবং দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ঘঠনে স্মার্ট ছাত্রলীগ তৈরি করতে কাজ করবো এবং দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় স্বোচ্চার থাকবো।

আরও খবর