কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বীর মুক্তিযোদ্ধা আবদুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত



আইডিয়াল একাডেমি পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আবদুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। 

শুক্রবার (৩০ জুন ) বিকেল সাড়ে ৫ঘটিকায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মাইজদিপুর গ্রামের দিলদার মার্কেট সংলগ্ন আইডিয়াল একাডেমি'র আয়োজনে দিলদার মার্কেটে রংধনু কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা আবদুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


আইডিয়াল একাডেমির পরিচালক (প্রশাসন)   মাস্টার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আইডিয়াল একাডেমির ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন। 


অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, মাওলানা আবদুল হাই।


উক্ত আলোচনা ও শোক সভায় বক্তব্য রাখেন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবু নাছের টিপু, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান বাহার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়া, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হোসেন কানন, কমরেড মহি উদ্দিন,  কামু মিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন সুমন, মোকছেদুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, উপ-সহকারী কৃষি প্রকৌশলী মোঃ কামাল হোসেন, ফিরোজ খাঁন,নূর আলম সিদ্দিক, ফয়েজুর রহমান, আবদুল হান্নান চৌধুরী, ডাঃ তৌহিদুল আমিন, এনামুল হক সাবু,আরমানে আরছালান আরমান প্রমুখ। 


এসময় আরো উপস্থিত ছিলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছেরাজুল হক, আইডিয়াল একাডেমির পরিচালক খুরশীদ আলম, মুন্নু টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাকের মোঃ জাকারিয়া, অত্র এলাকার কয়েক'শ আগত অতিথি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা হোসাইন আহমেদ।

আরও খবর