কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কিশোরীর ধর্ষণের ভিডিও দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার এর ডামি

কিশোরীর ধর্ষণের ভিডিও দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে (১৪) এক কিশোরীকে ধর্ষণের সময় ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নূর আলম রাব্বির (২২) ভাই নূর হোসেনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সহযোগিতা করায় অভিযুক্তের ভাবী রাশেদা আক্তারকেও (২৪) এ মামলায় আসামি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নূর হোসেনকে গ্রেফতার করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবার গরীব হওয়ায় কিছু আর্থিক সহায়তার জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশেদা আক্তারের ছোট সন্তানদের দেখাশোনার জন্য বাড়িতে তাকে কাজে দেওয়া হয়। ওই বাড়িতে থাকার সুবাদে রাশেদার দেবর নূর আলম রাব্বি ওই গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে গিয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাতে ধর্ষণ করে। এসময় রাব্বি কৌশলে নিজের মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে এ ভিডিও দেখিয়ে একাধিকবার জোরপূর্বকভাবে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় রাব্বি। কয়েকদিন আগে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। অভিযোগ রয়েছে রাব্বির এ কাজে তার ভাবী সহযোগিতা করতো।    

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ভুক্তভোগী বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে প্রধান আসামিকে সহযোগিতাকারী একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর