কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীর সেনবাগে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



নোয়াখালীর সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে দুপুর ১২ টায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। 


শনিবার (১১ নভেম্বর ) নোয়াখালীর সেনবাগে  যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স লিঃ এর চেয়ারম্যান ও নোয়াখালী-২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এমপি। 


সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক ও সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান পাটোয়ারী।


যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, সানজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কবির, সেনবাগের পৌর মেয়র মোঃ আবু নাছের দুলাল ভিপি, ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন কানন, ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম রিগান, এমপি'র স্হানীয় প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। 


কেক কাটার মধ্যদিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি সেনবাগের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্বাস চৌধুরী, আবদুল মান্নান সিরাজী, জিএস আবদুল গনি, জিএস মোশাররফ হোসেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি মোহন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সেনবাগ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিঠু, যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার, আনোয়ার হোসেন আনু, আমির খান,  আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আরও খবর