কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীর সুবর্ণচরে মিনি ক্যাসিনো থেকে জুয়া খেলা অবস্থায় জুয়াড়িদের ৬টি মোটরসাইকেল আটক

নোয়াখালী সুবর্ণচরে মিনি ক্যাসিনো থেকে জুয়া খেলা অবস্থায় জুয়াড়িদের ৬টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ বেশ কিছু টাকাও জব্দ করেছে বলে জানা যায়।

বুধবার (১৯ অক্টোবর) বিকালে এ আটকের ঘটনাটি নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব গ্রিয় দাশ। এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চরজব্বর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন এর নেতৃত্বে চরবাটার ইউনিয়নের আলা উদ্দিন মিয়ার প্রজেক্ট থেকে এসব মোটরসাইকেল আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বিএডিসি সংলগ্ন সরকারি খাস জমির একটি বাগানে ওই এলাকার স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় চলে এসব ক্যাসিনো। তারা অভিযোগ করে আরও বলেন, যারা এ ধরনের জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওসি (তদন্ত) জয়নালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গিয়ে কাউকে না পেয়ে সেখানে অবস্থানরত গাড়ি গুলো থানায় নিয়ে আসা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, আটক মোটরসাইকেল গুলো জুয়াড়িদের কিনা তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ৬টি মোটরসাইকেল ছাড়া আর কিছু জব্দ করা হয়নি বলে জানান তিনি।
আরও খবর