কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে মাসব্যাপী পুনাক এর শিল্প ও পণ্য মেলার উদ্বোধন




নোয়াখালীর প্রাণকেন্দ্রে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির দেশীয় শিল্প ও পণ্য মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা হাউজিং এর বালুর মাঠে মেলার উদ্বোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, দেশিয় শিল্প ও পণ্যের প্রচারে পুনাক মেলা দেশব্যাপী সমাদৃত হয়েছে। এছাড়াও পুনাক নারী জাগরণে কল্যাণমুখী নতুন নতুন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ্য নারীদের একান্ত নির্ভরতা ও আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়েছে।

পরবর্তীতে নোয়াখালীর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সীমা পারভীন নীশির সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. মোর্তাহীন বিল্লাহর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পুনাক সভানেত্রী সীমা পারভীন নীশি বলেন, পুনাক পুলিশ পরিবারের নারী সদস্যদের একটি কল্যাণমুখী সংগঠন। ১৯৮৬ সালে পুনাক প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পুনাক নোয়াখালীর নারী পুলিশ সদস্যদের গৌরব, আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। সংগঠনটি নারীর ক্ষমতায়ন ও নারীর কল্যাণসহ সমাজের বিভিন্নমুখী কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি আরও বলেন, মাসব‌্যাপী এই মেলায় ১৫০টি ষ্টল রয়েছে। উৎসবমূখর পরিবেশেই আগামী ২ ডিসেম্বর পর্যন্ত  এই মেলা চলবে। এখানে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সিসি ক্যামেরা স্থাপনে মেলার সকল কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। এবারের মেলায় দেশীয় পণ্যসহ নানান ধরণের পণ্যের দোকান বসছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা মেলাটি উপভোগ করতে পারবেন। 

এসময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার  মো. শহীদুল ইসলাম পিপিএম, ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান,  জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক এডভোকেট মো. শিহাব উদ্দিন শাহীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ। 

অনুষ্ঠানে ফেনী জেলার পুলিশ সুপার (পিবিআই) আসাদুজ্জামান, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান, পুনাক সদস্য অনি বারী, পুনাক শিল্প ও পণ্য মেলার ব্যবস্থাপনা পরিচালক রাখী মনি সিনহা, জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন  পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও খবর