কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জয় বাংলা কর্নসাট অনুষ্ঠিত


নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ  আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  জয় বাংলা কর্নসাট অনুষ্ঠিত হয়।


শুক্রবার ( ২১ জুন ) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঈদ পরবর্তী ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয় বাংলা কর্নসাট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু ও জিহান আল রশীদ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে । 


আবুল ফারাহ পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, আওয়ামী লীগ নেতা ইশতিয়াক আলম সোহান ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন আলো।


কর্নসাট উদ্বোধন করেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ সংসদীয় আসনের সাংসদ  মামুনুর রশীদ কিরন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মামুনুর রশীদ কিরন এমপি'র সহধর্মিণী জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলী , চৌমুহনী পৌরসভার মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার। 


সার্বিক সহযোগিতায় ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফরিদুল আলম, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক গাজী নূর হোসেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিরুল বাসার মানা, ভিপি টুটুল, ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ, অগ্রযাত্রা খেলাঘর আসরের সভাপতি এম.ওবায়দুল হক জুয়েল,আশরাফুল ইসলাম জয় প্রমুখ।  


কর্নসাটে গান পরিবেশন করে জনপ্রিয় কন্ঠ শিল্পী  ফরিদা পারভীন, সংগীত শিল্পী ইমরান, দর্শক মাতোয়ারা শিল্পী লায়লা এবং শিরোনাম হীন ব্যান্ডদল। এছাড়াও স্হানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে।


এসময় অনুষ্ঠান উপভোগ করেন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ, হাজার হাজার দর্শক,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


আরও খবর