কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর উদ্যোগে নোয়াখালীতে বন্যা দূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ



ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর উদ্যোগে নোয়াখালীতে বন্যা দূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 


স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত নোয়াখালীর চিত্র গণমাধ্যমে প্রকাশ করা হলে বিশ্ববাসীর নজরে আসে নোয়াখালীর আপামর জনগণের কথা। বাড়ি ঘর ছেড়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়। এখন বন্যার পানি কমতে শুরু করায় মানুষের মনে আনন্দের অনুভূতি প্রকাশ পাচ্ছে। ঠিক এসময় বন্যায় ক্ষতিগ্রস্হদের পাশে দেশ বিদেশের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে ঢাকাস্হ নোয়াখালী ক্লাব অন্যতম। 


শুক্রবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসনের মাধ্যমে ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর উদ্যোগে নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ৩০০০ প্যাকেট  উপহার সামগ্রী বিতরণ করা হয়। 


উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) মোঃ ইয়াছিন, ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর ট্রেজারার মোঃ কামাল উদ্দিন।


এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর সদস্য মোঃ সামছুদ্দীন আহমেদ সেলিম, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান কিরণ, সেলিম চৌধুরী, জাকের হোসেন পারভেজ, সালাহউদ্দিন, আহাম্মদ উল্যাহ, আইয়ুব উল্যাহ, ফজলে আজিম সুধন, নোয়াখালী ক্লাব ঢাকার ইসি কমিটির কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আরও খবর