কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল কর্তৃক নোয়াখালীর সেনবাগে ত্রাণের উপহার সামগ্রী বিতরণ



অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল নোয়াখালীর সেনবাগ উপজেলার জামালপুর গ্রামে বন্যাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তায় ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  


বৃহস্পতিবার (১০ অক্টোবর ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের জামালপুরস্হ বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ডলার এ ডে, অস্ট্রেলিয়ার অর্থায়নে ও আর্স বাংলাদেশ যশোর এর বাস্তবায়নে ৩টি টিউবওয়েল, ২টি সেলাই মেশিন, ৪টি ঘর মেরামত, ১টি ঘর নির্মাণ সহ বন্যাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তায় ৩'শ প্যাকেট ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করা হয়।  


বন্যাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সাংবাদিক এমএ আউয়াল। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান,  যশোর জেলার আর্স বাংলাদেশ এর চেয়ারম্যান শামসুল আলম।


এসময় উপস্হিত ছিলেন, বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি আবদুল আজিজ, আমেরিকা প্রবাসী হারুন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মনিরুল ইসলাম, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন প্রমুখ। 


আরো উপস্থিত ছিলেন, বন্যাক্রান্ত অত্র এলাকার জনগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আরও খবর