কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রোহিঙ্গা পকেটমার আটক

রোহিঙ্গা পকেটমার আটক









কোম্পানীগঞ্জে রোহিঙ্গা পকেটমার আটক



নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়  পকেট থেকে মুঠোফোন চুরি  করার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় লোকজন।শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বাংলাবাজারে এই ঘটনা ঘটে।আটক রহিম উল্যাহ (৪০) কক্সবাজার জেলার ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে। তার এফসিএন নম্বর-২৫২৯৭৩।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে রোহিঙ্গা যুবক রহিম উল্যাহকে উপজেলার বাংলাবাজারে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা নামে এক বৃদ্ধার পাঞ্জাবীর পকেট থেকে রেডমি মোবাইল নেওয়ার সময় তিনি চিৎকার করে ওঠেন। এ সময় স্থানীয়রা ওই রোহিঙ্গা পকেটমারকে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে পকেটমারের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।  
যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল চোর সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে। পরে দুপুর ১টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর