কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সেনবাগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত



নোয়াখালীর সেনবাগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের পৃথকভাবে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (২৭ অক্টোবর ) সকালে নোয়াখালীর সেনবাগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সংলগ্ন মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মফিজুর রহমান গ্রুপের উদ্যোগে ও সেনবাগ দক্ষিণ বাজারের সেনবাগ বিএনপির কার্যালয়ে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুক গ্রুপের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 


যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজগর আলী শিবলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া।


কাজী গ্রুপের ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক ও ৪নং কাদরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক। 


অপর দিকে ফারুক গ্রুপের ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক সাহেব উদ্দিন রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সেনবাগ পৌর বিএনপি'র আহবায়ক আবদুল হান্নান লিটন। 


ফ্রী মেডিকেল ক্যাম্প ডাক্তার রোগীর ফ্রী ব্যবস্থাপত্র করে ফ্রী ঔষধ বিতরণ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। 


এসময় আলহাজ্ব কাজী মফিজুর রহমান গ্রুপে উপস্হিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন বাবুল, ভিপি মফিজুল ইসলাম, পৌর  বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন , সাবেক ছাত্রনেতা মির্জা সোলেমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহম্মদ সুমন , উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন মিয়াজি, পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ বিন আদনান , যুবদলের নেতা হেলাল , বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং জয়নুল আবেদিন ফারুক গ্রুপে উপস্হিত ছিলেন, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ সহিদ, জেলা যুবদলের গণশিক্ষা সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী ফুটন, সেনবাগ সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ্ব আ জ ম বশির উল্লাহ চৌধুরী রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন মহিন, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ,পৌর ছাত্রদলের আহবায়ক রাজু, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আরও খবর