কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীর সেনবাগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার


নোয়াখালীর সেনবাগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। 

সোমবার (১৬ ডিসেম্বর ) গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদ (৩৫ এসটি ব্যাটালিয়ন) এর নেতৃত্বে রোববার দিবাগত রাত ১টায় সেনবাগ থানাধীন ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন এর আওয়ামী লীগ সমর্থিত পলাতক চেয়ারম্যান ফিরোজ আলম রিগানের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ একটি যৌথ অপারেশন শুরু করেন। তখন বাসার কোন লোকজন উপস্থিত ছিল না। প্রায় ১ ঘন্টার বেশি সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তার বসতঘরের সামনে রাখা বিভিন্ন প্লাস্টিকের বস্তার ভিতর একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (বিদেশী) পাওয়া যায়। 


উপস্থিত সাক্ষীদের সামনে এসআই জাকির হোসেন উদ্ধারকৃত অস্ত্রটি মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় কোন ব্যক্তিকে আটক করা হয়নি। পরিত্যক্ত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত সাপেক্ষে  পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করার কথা নিশ্চিত করেন।

আরও খবর