কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক

সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক








ধর্ষনের ঘটনা তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক  সন্ত্রাসী হামলার শিকার 





নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড পরিকোট গ্রামে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন  দৈনিক আমাদের বাংলার সেনবাগ সংবাদদাতা।  গতকাল রাতে তথ্য সংগ্রহের সময় অর্তকিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয় সংবাদকর্মী আমজাদ শিবলুকে। বর্তমানে তিনি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


প্রাপ্ত তথ্যমতে, হামলাকারীরা হলেন -নুরুল আফসার সজিব, পিতা: রুহুল আমিন (জয়নাল হুজুরের বাড়ি)স্বপন, পিতা: আমিন (সফিক মাওলানার বাড়ি)তারা সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পরিকোট গ্রামের বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আমজাদ শিবলু ভিক্টিমের শ্বশুরের সাথে কথা বলার সময় সজিব ও স্বপনসহ কয়েকজন যুবক তাকে আক্রমণ করে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের উপর এ ধরনের হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Tag
আরও খবর